জনগণ দায়িত্ব দিলে তা পালনের প্রস্তুতি নিচ্ছেন তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে জনগণ দায়িত্ব দিলে সে দায়িত্ব কীভাবে পালন করবেন, তারেক রহমান সে প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে’ জাতীয়তবাদী যুবদল এই সভা করে। নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা নিশ্চিত, তাঁর এই প্রস্তুতি আমাদের কাজে লাগবে, দেশের জনগণ ও দেশের কাজে লাগবে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান এখনো অনেকটা অসুস্থ। এ অবস্থাতেও তিনি সেখানে (লন্ডনে) বসে দেশ নিয়ে ভাবেন।