প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীন হলেও এখনো কিছু অপূর্ণতা রয়ে গেছে। যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মুক্তিযোদ্ধা ও জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পেশাজীবী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পেশাজীবী লীগের চট্টগ্রাম শাখার সভাপতি চিকিৎসক নুরুল ইসলাম।