জনসভার অনুমতির জন্য ঘুরছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করার অনুমতি এখনো পায়নি বিএনপি। গতকাল বৃহস্পতিবার অনুমতির বিষয়ে অগ্রগতি জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কোনো কর্তাব্যক্তির দেখাও পাননি দলটির নেতারা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, শাপলা চত্বর বা নয়াপল্টন—এ তিন জায়গার যেকোনো একটিতে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি চেয়ে গত ২২ ডিসেম্বর আবেদন করেছিল বিএনপি। এ বিষয়ে অগ্রগতি জানতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ও সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কার্যালয়ে যান।
দলীয় সূত্র জানায়, সমাবেশের অনুমতি না পেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।