জনসভার মঞ্চে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

জামালপুরে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জনসভায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিকেল চারটার কিছুক্ষণ আগে তিনি জিলা স্কুল মাঠে জনসভার মঞ্চে আসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে ২০-দলীয় জোটের আন্দোলনের অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে। বেলা আড়াইটার দিকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। শুরুতে স্থানীয় নেতারা এবং পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

জামালপুরে খালেদার জনসভা শুরু এদিকে জনসভাকে ঘিরে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ করা গেছে। দুপুরের আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ সমাবেশস্থলে হাজির হতে শুরু করেন। দুপুরের পর সমাবেশ মাঠ পূর্ণ হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে মানুষ।

এর আগে দুপুর ১২টার দিকে টাঙ্গাইল থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বেলা আড়াইটার দিকে তিনি জামালপুর সার্কিট হাউসে পৌঁছান। সেখানে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম শেষে জনসভার মঞ্চে আসেন তিনি।