জয়লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ দলের টানা অবরোধ-হরতালের মধ্যে গতকাল বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রানডিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মনজুয়ারা খাতুন বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সাহা। উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ওই ওয়ার্ডের নির্বাচিত সদস্য আবু ওহাব সরকার গত বছরের ২৯ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ কারণে ১৪ ডিসেম্বর ওই পদ শূন্য করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে প্রশাসন।