জলঢাকা উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে শাহ আবদুল কাদের চৌধুরী সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জেলা শহরের মাধারমোড়ে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাদের উপস্থিতিতে ওই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহবুব আলী তাঁদের নাম ঘোষণা করেন।
মাহবুব আলী জানান, নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।