জলিলের ছেলে আওয়ামী লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের বড় ছেলে নিজাম উদ্দিন জলিল ওরফে জন আওয়ামী লীগে যোগদান করেছেন। গত সোমবার বিকেলে নওগাঁ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বর্ধিত সভা শেষে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের রসিদ কেটে তাঁকে সদস্যপদ প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। এরপর বাবার অসমাপ্ত কাজ শেষ করা ও এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নিজাম উদ্দিন জলিল।