জাতিসংঘের সংলাপের উদ্যোগকে স্বাগত জানাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের ল‌ক্ষে জাতিসংঘসহ সকল প‌ক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কায়দায় প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ এখন বাংলাদেশের চিরস্থায়ী বন্দোবস্ত নিতে চায়।
সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে ভোটের অধিকার, মৌলিক ও মানবাধিকার আদায়সহ সকল ন্যায্য দাবী আদায়ের অপ্রতিরোধ্য গণজোয়ারকে স্তব্ধ করা যাবেনা। গণমানুষের ন্যায্য আকাঙ্খাকে প্রতিহিংসার স্টীম রোলার দিয়ে কখনও দাবানো যায়না। সরকারি জুলুম-নির্যাতনের মাত্রা যত বাড়ছে দ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ ততো দ্রুতগতিতে দাবানলে পরিণত হচ্ছে। আন্দোলনের চুড়ান্ত পর্যায়ে জনগণের স্বত:স্ফুর্ত বিদ্রোহই সরকারের পতন তরান্বিত করবে।’
চলমান ‘শান্তিপূর্ণ’ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব। সরকার ‘গণদাবি’ মেনে না নিলে আবারও হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেন তিনি।

আরও পড়ুন: