জাতীয় পার্টির প্রস্তুতি কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলন সামনে রেখে গতকাল শনিবার শহরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ৩৩ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির জরুরি সভা হেয়ছে।
ওই সভায় সভাপতিত্ব করেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ কে এম মাহাবুবুল আলম। সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রোকন উদ্দীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে খাঁজা মঈন উদ্দীন প্রমুখ।
ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় অন্য নেতারা অংশ নেবেন।