জাতীয় ঐক্যের বিকল্প নেই: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইসলামের নামে যারা জঙ্গিবাদ করছে, তারা ইসলামেরও শত্রু। এই অপশক্তিকে রুখে দিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। ‘পুলিশি নির্যাতনে জামালপুরের মুক্তিযোদ্ধা আবদুল বারীকে হত্যার প্রতিবাদ’ শীর্ষক ওই সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা জাতীয় ঐক্য স্থাপন করে এর সমাধান করতে চাই। আর সরকার যেভাবে প্রত্যাখ্যান করেছে, তাদের যদি বোধোদয় না হয়, তাহলে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি, গোষ্ঠী, দল সকলকে নিয়ে তাদের ক্ষমতা থেকে নামিয়ে এ দেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণে একটি নির্বাচনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।’