জাতীয় কমিটির মিছিলে হামলার নিন্দা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশের ‘হামলার’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
গতকাল শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই নিন্দা জানান। তিনি বলেন, জাতীয় কমিটির মিছিলে হামলার মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে যে সরকার অন্য দেশের স্বার্থ রক্ষায় দেশের ক্ষতি করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। সরকার ‘আশীর্বাদপ্রাপ্ত’ একটি দেশের স্বার্থে বাধা পড়তে পারে—এমন আশঙ্কায় জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশ দিয়ে আক্রমণ চালিয়েছে।
গত বৃহস্পতিবার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জাতীয় কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।