জাতীয় জোটের চেয়ারম্যান হলেন বিদিশা

জাতীয় জোটের চেয়ারম্যান বিদিশাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) নামে একটি রাজনৈতিক মোর্চা পুনর্গঠন হয়েছে। এর চেয়ারম্যান হয়েছেন জাতীয় পার্টির নামে আলাদা তৎপরতা শুরু করা বিদিশা এরশাদ। মহাসচিব হয়েছেন জাহাঙ্গীর হোসেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্মিলিত জাতীয় জোট নামে রাজনৈতিক মোর্চা গঠন করেছিলেন।

আজ রোববার সম্মিলিত জাতীয় জোটের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। এ সময় বিদিশা এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জোটের মহাসচিব জাহাঙ্গীর হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী মো. আকতার হোসেন, জাতীয় ইসলামি মহাজোটের চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লা, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান মো. সিরাজুল হক, আওয়ামী পার্টি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরকার প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদিশা এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও এরশাদ ট্রাস্টের আইন উপদেষ্টা কাজী রুবায়েত হাসান, জাতীয় পার্টির কো–চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া ও যুগ্ম মহাসচিব লে. কর্নেল (অব.) হাবিবুল হাসান।