জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম রাজারহাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মী গত দুই দিনে আওয়ামী লীগে যোগদান করেছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল সকালে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী মণ্ডলের বাসভবনে ওই ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম মাস্টার ও সাধারণ সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এর আগে গত সোমবার সন্ধ্যায় বিদ্যানন্দ ইউনিয়নের কালীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হাছেন আলী, সহসভাপতি আতাউর রহমান ব্যাপারী ও জাপা নেতা আবদুল মজিদের নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সালাম, সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামান।
ওই যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদম আলী সরকার, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মণ্ডল, বিদ্যানন্দ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল হক মাস্টার, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিউটি রানী প্রমুখ।