জাতীয় পার্টির ৬৪ সদস্যের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আক্কাছ আলীকে সভাপতি ও মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত মঙ্গলবার দলটির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।
উপজেলা জাতীয় পার্টি সূত্র জানায়, শনিবার পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজারে দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নকলা ও নালিতাবাড়ী উপজেলা সমন্বয়কারী শওকত সাঈদসহ জেলা কমিটির নেতাদের উপস্থিতিতে সম্মেলন হয়। সেখানে সবার মতামতের ভিত্তিতে মো. আক্কাছ আলীকে সভাপতি ও মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রোববার এ দুজন আলোচনা করে ৬৪ সদস্যের কার্যকরী কমিটি গঠন করেন। মঙ্গলবার এ কমিটি জেলায় পাঠানো হয়। রাতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সই করে এ কমিটির অনুমোদন দেন।
জেলা কমিটির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন গতকাল বুধবার বলেন, ‘গত মঙ্গলবার আমাদের কাছে ৬৪ সদস্যের তালিকা পাঠানো হয়। জেলা কমিটি সভা করে ও দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদারের পরামর্শ নিয়ে উপজেলা কমিটিকে অনুমোদন দেয়।’