জাতীয় প্রেসক্লাবের সামনে কাল মানববন্ধন করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। প্রথম আলো ফাইল ছবি
রুহুল কবির রিজভী। প্রথম আলো ফাইল ছবি

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে কাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার অনুমতি মিলেছে বলে দাবি বিএনপির।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার দুপুরের দিকে প্রথম আলোর কাছে এই দাবি করেন।

রিজভী বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে। কাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন হবে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সম্প্রতি সারা দেশে দুই দিনের মানববন্ধন ও প্রতীকী অনশনের কর্মসূচি ঘোষণা করে।