জাতীয়তাবাদী শক্তির প্রতীক হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ স ম হান্নান শাহকে ‘জাতীয়তাবাদী শক্তির প্রতীক’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এক– এগারোর সময় বিএনপিকে বিভক্তির হাত থেকে রক্ষায় হান্নান শাহের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহর জন্য আয়োজিত দোয়া মাহফিলে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আসরের নামাজের পর ওই দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। খন্দকার মোশাররফ বলেন, হান্নান শাহর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। এক–এগারোর সময় একজন তরুণের মতো তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন, তা বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনুপ্রেরণা জোগাবে।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, হান্নান শাহর ছেলে শাহ রেজাউল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ।