জানাজায় অংশ নেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেই: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় অংশ নেওয়ার বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম আলম হানিফ। গতকাল সোমবার চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শামীম মো. আফজাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন সভাপতিত্ব করেন।

খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে, তাঁকে গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে কোনো ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত, অর্থের জোগানদাতা ও নির্দেশদাতা, তাহলে তারা ব্যবস্থা নিতে পারে।