জাপা আবার জেগে উঠবে: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মে অনুষ্ঠেয় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সম্মেলন জাঁকজমকপূর্ণ হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, এই সম্মেলনের মাধ্যমে জাপা আবার জেগে উঠবে। নেতা-কর্মীরা উজ্জীবিত হবে। মানুষও পার্টি সম্পর্কে নতুন বার্তা পাবে।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে জাপার অষ্টম সম্মেলনের লোগো উন্মোচন অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। ‘শান্তির জন্য পরিবর্তন এবং পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’—এই স্লোগান প্রতিপাদ্য করে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন চলছে।
অনুষ্ঠানে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।