জাপা ক্ষমতায় গেলে জঙ্গিবাদ থাকবে না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাপা ক্ষমতায় গেলে সন্ত্রাস, জঙ্গিবাদ থাকবে না। আজ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপার কেন্দ্রীয় কমিটির যৌথ সভায় এরশাদ এ মন্তব্য করেন।

দলকে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এইচ এম এরশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনেই প্রার্থী দেবে। জাপা এককভাবে নির্বাচন করতে প্রস্তুত। তাঁর দল নিজ থেকে কারও সঙ্গে হাত মেলাতে যাবে না। কেউ চাইলে তাদের সঙ্গে ঐক্য করতে আসতে পারে। জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না।

সভায় অন্যদের মধ্যে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।