জাপা থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ এ ব্যবস্থা নেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পার্টিতে প্রয়োজন নেই বিধায় সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রাথমিক সদস্য পদসহ সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’