জাপা থেকে পদত্যাগ গোলাম মাওলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টিতে (জাপা) দেশ ও জাতির কল্যাণে কোনো রাজনীতি নেই। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন, আর ব্যক্তিগত স্বার্থ হাসিলই এ দলের লক্ষ্য। এমন অভিব্যক্তি প্রকাশ করে দল থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।
গত শুক্রবার সকালে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতে পদত্যাগপত্র জমা দেন গোলাম মাওলা চৌধুরী। পদত্যাগপত্রে তাঁকে যথাযথ মূল্যায়ন না করাসহ আরও কিছু কারণ উল্লেখ করে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
জানতে চাইলে গোলাম মাওলা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৬ বছর জাতীয় পার্টিতে আছি। দেশ ও জাতির জন্য এ দলের কোনো রাজনীতি নেই। এখানে মানুষের জন্য কিছু করার পরিবেশও নেই। অসুস্থধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পদত্যাগ করেছি।’