জাপার আট সাংসদ ভারত যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) আট সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার ভারত যাচ্ছে। সাত দিনের সফর শেষে ৭ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
জাপার দায়িত্বশীল একটি সূত্র জানায়, প্রতিনিধিদলটি ভারতের লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, সে দেশের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবে।