জাপার আয় সোয়া ১৯ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯-২০ অর্থবছরে দলের যাবতীয় ব্যয় মেটানার পর জাতীয় পার্টির (জাপা) আয় হয়েছে ১৯ লাখ ২৩ হাজার টাকা। আজ মঙ্গলবার বেলা ১১টায় দলটি নির্বাচন কমিশনে গত অর্থবছরের হিসাববিবরণী জমা দেয়।

কমিশনে জমা দেওয়া নিরীক্ষা প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে জাতীয় পার্টির আয় ১ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫৭০ টাকা। বার্ষিক আয়-ব্যয়ের এই সারসংক্ষেপ জাতীয় পার্টি গণমাধ্যমকে জানিয়েছে।

জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে হিসাববিবরণী জমা দেয়। প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ, ফখরুল আহসান, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

দলের আয় সম্পর্কে জানতে চাইলে রেজাউল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই আয় সদস্যদের মাসিক ও বার্ষিক চাঁদা, সদস্য ফরম বিক্রি ও সদস্যপদ নবায়ন এবং প্রকাশনা থেকে এসেছে। বিশেষ করে স্যারের (জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদ) বই বিক্রি থেকে আয় আসে।