জাপার উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ পার্টির নতুন কমিটিতে নয়জন উপদেষ্টা এবং ১৮ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নতুন উপদেষ্টারা হলেন এ কে এম মোস্তাফিজুর রহমান (সংসদবিষয়ক উপদেষ্টা), আ ন ম শাহজাহান (শিক্ষাবিষয়ক উপদেষ্টা), রিন্টু আনোয়ার (প্রচারবিষয়ক উপদেষ্টা), সিরাজুল ইসলাম চৌধুরী (শিল্পবিষয়ক উপদেষ্টা), মেরিনা রহমান (সমবায়বিষয়ক উপদেষ্টা), সৈয়দ দিদার বখত্ (তথ্যবিষয়ক উপদেষ্টা), শামীম হায়দার পাটোয়ারী (বিচার বিভাগবিষয়ক উপদেষ্টা), দিলারা খন্দকার (মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা) এবং সোমনাথ দে (সংখ্যালঘুবিষয়ক উপদেষ্টা)।
আর ভাইস চেয়ারম্যানরা হলেন মোরশেদ মুরাদ ইব্রাহিম, নাসির মাহমুদ, মো. নুরুল আমিন, আনোয়ার চৌধুরী, এম এ তালহা, জিয়াউল হক, মাহজাবীন মোরশেদ, মো. নুরুল ইসলাম, শরিফুল ইসলাম জিন্নাহ, শেরীফা কাদের, খন্দকার আবদুস সালাম, সালাউদ্দিন আহমেদ, কোরবান আলী, গিয়াস উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন কাদেরী, একরামুল হক, শামসুল আলম, এ টি এম গোলাম মাওলা চৌধুরী।
গত ১৪ মে জাপার অষ্টম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পার্টির চেয়ারম্যান এরশাদকে কমিটি গঠনের একক ক্ষমতা দেওয়া হয়। এর আগে ২ জুন তিনি সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেছিলেন।