জাপার কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি (জাপা) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাপার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সরদার শাহজাহান, জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আলাউদ্দীন টিপু, জেলা যুব সংহতির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ। পরে নজরুল ইসলামকে সভাপতি ও শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।