জাপার কেন্দ্রীয় কমিটির ৪৮ নেতার নাম ঘোষণা
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে ৫ জন উপদেষ্টা, ২১ জন ভাইস চেয়ারম্যান, ১৬ জন যুগ্ম মহাসচিব ও ৬ জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল বুধবার তাঁদের নাম অনুমোদন দেন। জাপার বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মে জাপার অষ্টম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারম্যান কমিটি গঠনের লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করছেন।
উপদেষ্টারা হলেন মোস্তফা জামাল, রওশন আরা মান্নান, হাবিবুল্লাহ বেলালী, মো. নোমান ও কাজী মামুনুর রশীদ। ভাইস চেয়ারম্যানদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শেখ আবুল হোসেন, আবদুস সাত্তার মিয়া, দেলওয়ার হোসেন, এইচ এম এন শফিকুর রহমান, মোফাজ্জল হোসেন, আবু বকর, আরিফুর রহমান খান, আলমগীর সিকদার, দেওয়ান আলী, বাহাউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, ইকবাল হোসেন। যুগ্ম মহাসচিবদের মধ্যে আছেন লিয়াকত হোসেন, গোলাম মোহাম্মদ, শফিকুল ইসলাম, আসিফ শাহরিয়ার, মোস্তাকুর রহমান, শেখ আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন, আশরাফ সিদ্দিকী প্রমুখ।