জাপার ঢাকা (দ.) কমিটি থেকে ফিরোজ বাদ, আহ্বায়ক বাবলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতির পদ থেকে কাজী ফিরোজ রশিদকে সরিয়ে দিয়েছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে সৈয়দ আবু হোসেন বাবলাকে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ এক আদেশে দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টি ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করেছেন। সৈয়দ আবু হোসেন বাবলাকে আহ্বায়ক ও জহিরুল আলম রুবেলকে সদস্যসচিব করে জাতীয় পার্টি ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এ আদেশ আজ থেকেই কার্যকর হয়েছে।