জাপার প্রার্থী চূড়ান্ত হবে রোববার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচনের মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী চূড়ান্ত হবে রোববার। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন। তারপর প্রার্থী চূড়ান্ত করা হবে।
জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আগামী ২৯ নভেম্বর তাঁরা দলীয় প্রার্থী মনোনয়ন করবেন। ২৩৬টি পৌরসভা নির্বাচনের সব কয়টিতে জাপা প্রার্থী দেবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের গেজেটে বলা হয়েছে, দলের সভাপতি/সাধারণ সম্পাদক দলীয় প্রার্থী মনোনয়ন করবেন। এটি কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদক নাকি উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বোঝানো হয়েছে—তা স্পষ্ট নয়। তবে সাধারণত সভাপতি/সাধারণ সম্পাদক বলতে কেন্দ্রীয় দুজনকেই বোঝানো হয়। সে অনুযায়ী জাপার চেয়ারম্যান ও মহাসচিব প্রার্থী মনোনয়ন করবেন।