জাপার মহাসমাবেশ ১ জানুয়ারি ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ঢাকায় মহাসমাবেশ করবে জাতীয় পার্টি (জাপা)। এ উপলক্ষে কাল সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যৌথ সভা ডাকা হয়েছে।
দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ, রওশন এরশাদ, জি এম কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা সভায় উপস্থিত থাকবেন।