জাপার মেয়র পদপ্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র পদপ্রার্থী মো. আনোয়ার হাওলাদারকে প্রচারণায় বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী আবদুল বারেক মোল্লার ছেলেকে দায়ী করে ওই অভিযোগ করেন মো. আনোয়ার হাওলাদার।
সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন হয়।
মাসুদ মোল্লার কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনারা আমাদের বিরুদ্ধে লেগেছেন কেন? যাঁরা এসব অভিযোগ দিয়েছেন, তাঁরা মিথ্যা বলেছেন। গত বুধবার আনোয়ার হাওলাদারের সঙ্গে দেখা ও কথা হয়েছে। কুশল বিনিময় ছাড়া আপত্তিকর কোনো কিছুই হয়নি।’
বারেক মোল্লা বলেন, ‘আমার ছেলে বা আমার কোনো সমর্থক যদি কোনো প্রার্থীর প্রচারণায় বাধা দিয়ে থাকেন, তাহলে আমি এর বিচার করব।’