জাপার সভাপতিমণ্ডলীর ৩৭ সদস্যের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ৩৭ জন সভাপতিমণ্ডলীর সদস্যের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গত বৃহস্পতিবার তাঁর প্রেস সচিব সুনীল শুভরায়ের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ১৪ মে জাপার অষ্টম কাউন্সিল হয়। কাউন্সিলে এইচ এম এরশাদ চেয়ারম্যান, রওশন এরশাদ সিনিয়র কো-চেয়ারম্যান, জি এম কাদের কো-চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হন। তাঁরা পদাধিকারবলে একই সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য। বাকি কমিটি গঠনের দায়িত্ব এরশাদকে দেয় কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার সভাপতিমণ্ডলী ৪১ সদস্যের। পদাধিকারবলে ৪ জন বাদে ৩৭টি পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমদ বাবলু, মো. আবুল কাশেম, দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব, গোলাম কিবরিয়া, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাসুদা এম রশীদ চৌধুরী, ফকরুল ইমাম, মুজিবুল হক, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান, এ কে এম মাঈদুল ইসলাম, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, মো. আজম খান, এ টি ইউ তাজ রহমান, মহসিন রশীদ, মসিউর রহমান, তাজুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান ও নাসরিন জাহান।