প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় ২৫ বছর পর গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির (এরশাদ) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের আনন্দ কমিউনিটি সেন্টারের সম্মেলনে বক্তারা এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় পার্টিতে (জাপা) যোগদানের আহ্বান জানান। এ সময় জাপার ভোলা জেলার সাধারণ সম্পাদক আইনজীবী মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাপার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুস সবুর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরের (উত্তর) জাপার সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, তথ্যবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ভোলা সদর উপজেলার সভাপতি আজিম গোলদার, সাধারণ সম্পাদক শফিউর রহমান প্রমুখ। ভোলা প্রতিনিধি|