জাপার সাত কো-চেয়ারম্যান নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্মেলনের পরের দিন দলের সিনিয়র কো-চেয়ারম্যানসহ সাতজন কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়েছে আনিসুল ইসলাম মাহমুদকে।
কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ, সৈয়দ আবু হোসেন, মুজিবুল হক ও সালমা ইসলাম। আজ রোববার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্র অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন।