জামানত বাজেয়াপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ১০৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ষষ্ঠ ধাপে গত শনিবার ওই নির্বাচন হয়। নির্বাচনী আইন অনুযায়ী, একজন প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে থাকে। উপজেলার কামারপুকুরে চেয়ারম্যান পদে তিনজন, বাঙ্গালীপুরে একজন, কাশিরাম বেলপুকুরে পাঁচজন, খাতামধুপুরে দুজন ও বোতলাগাড়ীতে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।