জামানত হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থীও রয়েছেন। বিএনপি-মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিয়ার (৭৯৭ ভোট) জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য দুই মেয়র প্রার্থী হলেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. আসাদুজ্জামান (৮৩৮ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স (৭১১ ভোট)। জেলা নির্বাচন কর্মকর্তা ও ভাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, নির্বাচনী বিধি অনুযায়ী ভোটারদের দেওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগ না পেলে কোনো প্রার্থী জামানত হিসেবে জমা দেওয়া ১৫ হাজার টাকা ফেরত পাবেন না।