লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ১৫ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে বিএনপির একজন, জাতীয় পার্টির (এরশাদ) একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন এবং স্বতন্ত্র প্রার্থী নয়জন। যাঁরা জামানত হারিয়েছেন, তাঁরা হলেন ভোটমারী ইউনিয়নে আবদুল বাছেদ পাটোয়ারী ও মোকসুদার রহমান; মদাতী ইউনিয়নে আবু তালেব ও নেজাম উদ্দিন; তুষভান্ডার ইউনিয়নে ওমর ফারুক ও মাহাবুবুর রশিদ; দলগ্রাম ইউনিয়নে মো. জাহিদ হাসান ও রবীন্দ্রনাথ বর্মণ; চন্দ্রপুর ইউনিয়নে আশরাফুল আলম ও রেজাউল করিম; গোড়ল ইউনিয়নে শামসুল ইসলাম ও হেকমত আলী; কাকিনা ইউনিয়নে ছোট বাবু রাম, জানে আলম ও হাফিজুর রহমান। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পাওয়ায় ওই সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী জামানত হারিয়েছেন।