জামানত হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ প্রার্থী জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামানত হারানো প্রার্থীরা হলেন সাতপোয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী আবদুল হাই তালুকদার ও স্বতন্ত্র সুলতান মাহমুদ; কামরাবাদে বিএনপির সেলিম মিয়া ও স্বতন্ত্র জালাল উদ্দিন; ডোয়াইলে জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন এবং স্বতন্ত্র বদরুদ্দুজা, আবুল কালাম আজাদ, ফারুখ হোসেন, মাসুদ পারভেজ ও শফিকুল ইসলাম; আওনায় বিএনপির সুরুজ মিয়া এবং স্বতন্ত্র আবদুল কদ্দুস, তোফাজ্জল হোসেন, শামীম রেজা ও হিরো মিয়া; পোগলদিঘায় স্বতন্ত্র রুকনুজ্জামান ও জাতীয় পার্টির মোশাররফ হোসেন; মহাদানে স্বতন্ত্র আবদুল্লাহ আল হারুন ও লুৎফর রহমান এবং জাতীয় পার্টির শফিকুল ইসলাম; ভাটারায় জাতীয় পার্টির মোজাফ্ফর হোসেন এবং স্বতন্ত্র আক্রাম হোসেন, আবদুল মজিদ ও শফিকুল ইসলাম আর বিএনপির হারুন অর রশিদ। উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে ৩৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২৫ জন জামানত হারিয়েছেন।