জামানত হারালেন ১৪ জন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে ১৪ জন সদস্য পদপ্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে সাতজন প্রার্থী কোনো ভোটই পাননি। এ ছাড়া অপর সাতজন প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগের কমসংখ্যক ভোট পেয়ে জামানত হারিয়েছেন। গত ২৮ ডিসেম্বর ওই নির্বাচন হয়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সংরক্ষিত পাঁচটি ওয়ার্ডের মধ্যে ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন সদস্য নির্বাচিত হন। অপর চারটি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুজন জামানত হারিয়েছেন। এ ছাড়া ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১২ জন জামানত হারিয়েছেন।
শূন্য ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডে শরিফুল আলম খন্দকার, ৮ নম্বর ওয়ার্ডে তায়েজুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম বসুনিয়া, ১১ নম্বর ওয়ার্ডে আবদুল আজিজ ও আয়তুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডে আবু সাঈদ রুহুল আমিন ও মেহেদি হাসান সরওয়ার। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।