জামায়াতেরও বিক্ষোভ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানসহ নেতাদের মুক্তির দাবিতে আজ রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি ‘শান্তিপূর্ণভাবে’ এ কর্মসূচি পালন করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, বিএনপিও আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। অবশ্য বিএনপি এ কর্মসূচি দিয়েছে তাদের গতকাল ঢাকায় সমাবেশ করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে।