জামালপুরে যুবলীগের নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বলকে গত শনিবার রাতে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।
এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহর যুবলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বল গত শুক্রবার রাতে শহরের বকুলতলা এলাকায় জামালপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহীন আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় শনিবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে তাঁকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহর যুবলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়। এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম রহমান।