প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান, শোলাকিয়াসহ সব জঙ্গিবাদী কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার অভিযোগ তুলে তা তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন। একই সঙ্গে বিদেশে অবস্থান করা জামায়াতের নেতাদের দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করারও দাবি করেছে সরকার-সমর্থক এই দলটি।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তরীকত ফেডারেশনের মহাসচিব সাংসদ এম এ আউয়াল এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তরীকতের মহাসচিব বলেন, জেএমবি, হিযবুত তাহ্রীর, হরকাতুল জিহাদের সাবেক নেতাদের সন্ধান করতে হবে। তাঁদের বর্তমান অবস্থান রাষ্ট্রকে জানতে হবে এবং তাঁদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে হবে।