জামায়াত সরকারের রাজনৈতিক কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিক কার্ড হিসেবে খেলছে’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, কাশ্মীরে গন্ডগোল হলে পাকিস্তানি কার্ড খেলে ভারত। এ-ও সে রকম।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে হান্নান শাহ বলেন, ‘আপনারা মিটিং করে বলেছিলেন, জুন মাসের মধ্যে তাদের (জামায়াত) বন্ধ করবেন। কই? বোঝা গেল, এরা জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে খেলছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিই, গত ২০ বছরে কয়টা বিএনপি ঘরানার মানুষ আওয়ামী লীগ ঘরানার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন, সেটা আমার কাছ থেকে নেন। পক্ষান্তরে আওয়ামী লীগ ঘরানার কতগুলো মানুষ জামায়াতে ইসলামীর সঙ্গে আত্মীয়তা করেছেন, ওইটার একটা হিসাব নেন। তাহলে দেখা যাবে জামায়াতের প্রিয়-অপ্রিয় কারা।’