জামায়াতিদের পাল্লায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, দেশের ধর্মপ্রাণ মানুষকে ইসলামের দোহাই দিয়ে ফায়দা লুটছে জামায়াত। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে। তাদের কথায় কান দিলে পাপ হবে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতিদের পাল্লায় পড়ে নিজেদের গুনাহগার করবেন না। গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য তাসেম আলী প্রমুখ।