জামায়াতের বিক্ষোভ কর্মসূচি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, বুদ্ধিজীবীরা ইতিমধ্যেই সরকারের এই গণবিরোধী সম্প্রচার নীতিমালা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার তা অগ্রাহ্য করে গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী সম্প্রচার নীতিমালা পাস করার জন্য এগিয়ে যাচ্ছে। জনমত উপেক্ষা করে সম্প্রচার নীতিমালা পাস করা হলে তার পরিণতি শুভ হবে না। বিজ্ঞপ্তি।