জামায়াতের বিক্ষোভ কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রোববার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সাতবার, পাইকারি পর্যায়ে ছয়বার বৃদ্ধি করেছে। এ ছাড়া সিএনজি গ্যাস, আবাসিক খাতে চুলার গ্যাস ও শিল্প গ্যাসের দাম ১০২ দশমিক ৯৪ শতাংশ থেকে ১২২ দশমিক ২২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। বিবৃতিতে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধিকে ‘অন্যায় ও অযৌক্তিক’ উল্লেখ করে বলা হয়, আবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে জনগণের দুর্ভোগের সীমা থাকবে না।
বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জামায়াতের নেতা-কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।