জঙ্গি হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামীকাল মঙ্গলবার সারা দেশে দলটি এই কর্মসূচি পালন করবে।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল রোববার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কে রয়েছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। একদিকে চলছে জঙ্গি হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড; অন্যদিকে চলছে জামায়াতসহ অন্য দলগুলোকে দোষারোপের নোংরা রাজনীতি। এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে জাতিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। কিন্তু সরকার জাতীয় ঐক্য সৃষ্টির পরিবর্তে জাতিকে নানাভাবে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।