প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমায় মানুষ খুন বন্ধ, গণতান্ত্রিক অধিকার রক্ষা, রাজনৈতিক সমস্যার সমাধান ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দুপুরে শহরের টাউনহল মোড়ে প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন দলের জেলা শাখার সভাপতি মজিবুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক জাফর উল্লা। বক্তারা পেট্রলবোমায় মানুষ খুন বন্ধ, গণতান্ত্রিক অধিকার রক্ষার পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।