প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সঙ্গ না ছাড়লে খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। গতকাল শনিবার চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে পল্লী বিদ্যুতের ‘স্পট মিটারিং কার্যক্রম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংসদ বলেন, বাংলাদেশে জামায়াত-শিবিরকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।
নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, (ইউএনও মো. নজরুল ইসলাম।