জামায়াতের হরতাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া দলের আমির মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে দলটি।
গতকাল শনিবার জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল পালন করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়।
ব্যাপক সন্ত্রাস ও ভোট জালিয়াতির অভিযোগ: দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ পৃথক বিবৃতিতে গতকাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্যাপক সন্ত্রাস ও ভোট জালিয়াতির অভিযোগ করেন।