জামায়াতের হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দেওয়ায় আজ সোমবারের হরতাল প্রত্যাহার করেছে জামায়াতে ইসলামী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ কথা জানিয়েছে।

রিট খারিজ হওয়ার বিষয়টিকে ‘ঐতিহাসিক’ বিজয় আখ্যা দিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ‘আজকের এই ঐতিহাসিক বিজয় নির্দিষ্ট কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় নয়। এ দেশের ১৬ কোটি মানুষেরই বিজয়।’